আসিফ নজরুল

জোর করে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করা সম্ভব না: আসিফ নজরুল
আসিফ নজরুল বলেন, “জুলাইয়ে হত্যার জন্য আওয়ামী লীগের যারা সিনিয়র লিডার আছেন তাদের বিচার হচ্ছে, তাদের সবচেয়ে প্রধান যে নেত্রী আছেন তার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। তিনি বিদেশে বসে জুলাই গণঅভ্যুত্থানকারীদের, আমাদের সরকারে যারা আছেন তাদের হত্যার নির্দেশ দিচ্ছেন।”

এমপিরা কার কাছে শপথ নেবেন, জানালেন আইন উপদেষ্টা
নির্বাচন কাছে চলে আসায় সংসদ সচিবালয় আনুষাঙ্গিক কাজের প্রস্তুতি নিচ্ছে। সেই হিসেবে সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ
আইসিসি সময় বেঁধে দিলেও বুলবুল জানান, “আমরা আমাদের মতো চেষ্টা করে যাব, এখনো হাল ছেড়ে দিচ্ছি না। আমরা আইসিসির সঙ্গে যোগাযোগ করব আরও কিছু বিষয় নিয়ে এবং চেষ্টা করে যাচ্ছি, যাতে আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে।”

আইসিসি কী মোস্তাফিজকে না নিতে বলতে পারে?
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল কাল বাফুফে ভবনে আইসিসির নিরাপত্তা বিশ্লেষক দলের একটি চিঠির কথা উল্লেখ করে বলেছেন, টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে যাওয়ার কোনো পরিবেশ নেই বাংলাদেশের জন্য। তিনি নির্দিষ্ট করেই বলেছেন, আইসিসির নিরাপত্তা বিশ্লেষক দল মোস্তাফিজুর রহমানের নিরাপত্তা ঝুঁকির কথা বলেছ

ভারতে খেলার পরিবেশ নেই, বলছে আইসিসি!
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলই বললেন এই কথা। আইসিসির নিরাপত্তা দলের পাঠানো চিঠিতে হতবাক বাংলাদেশ। তার সাফ কথা, ভারতে খেলার পরিবেশ নেই, এটা আর কীভাবে প্রমাণ করতে হবে? বাফুফে ভবন পরিদর্শনে গিয়ে প্রধানত তাকে ক্রিকেট নিয়ে কথা বলতে হলো।

‘জুলাইযোদ্ধাদের দায়মুক্তি’ দিতে অধ্যাদেশ হচ্ছে
উপদেষ্টা লেখেন, “এসব নজির ও আইনের আলোকে আইন মন্ত্রণালয় দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে। ইনশাল্লাহ্ আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। জুলাই-কে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব।”

ভারতে গিয়ে খেলব না–এ ব্যাপারে আমরা অনড়: আসিফ নজরুল
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশের এই অবস্থান আইসিসিকে বোঝাতে সক্ষম হবেন বলেও আশা প্রকাশ করেছেন উপদেষ্টা।

বাংলাদেশ, দেশের ক্রিকেট, ক্রিকেটারকে অবমাননা মেনে নেব না: ড. আসিফ নজরুল
অন্তর্বর্তী সরকারের আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামীর দিন শেষ।

‘কেবল ডিগ্রি নয়, সক্ষমতা-শৃঙ্খলাও জরুরি’–স্টেট ইউনিভার্সিটির সমাবর্তনে আসিফ নজরুল
বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধু ডিগ্রি অর্জন যথেষ্ট নয়; প্রয়োজন সক্ষমতা, শৃঙ্খলা ও বিশ্বাসযোগ্যতা। এমন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।

৩-৪ দিনের মধ্যে গণভোট নিয়ে আইন পাস: আইন উপদেষ্টা
উপদেষ্টা পরিষদের বৈঠকে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদনের কথা জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা, পদায়ন, ছুটিসহ সবকিছু নিয়ন্ত্রণ করবে সুপ্রিমকোর্ট সচিবালয়।

নির্বাচন নিয়ে যত আশঙ্কা, সব অমূলক: আসিফ নজরুল
আইন উপদেষ্টা আরও বলেন, “সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর। এটাকে বিলম্বিত করার মতো কোনো ইস্যু নেই।”

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর: আসিফ নজরুল
আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করতে বদ্ধপরিকর। নির্বাচনকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না

দুই বিষয়ে মতৈক্য পৌঁছাতে রাজনৈতিক দলগুলোকে সময় দিল সরকার
উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোটের আয়োজন নিয়ে আলোচনা হয়েছে। এই দুই বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের বিষয়ে সরকার উদ্বিগ্ন বলেও জানান প্রধান উপদেষ্টা।

রাষ্ট্রকে নিজেদের গোপন প্রেমের কারখানা বানাবেন না: নাসীরুদ্দীন
গণভোট করবেন কি না জানতে চাইলে পাটওয়ারী বলেন, “এখন গণভোট নিয়ে বিএনপি এবং জামায়াত মুখোমুখি অবস্থানে আছে। আমরা দুই দলের কাছে আহ্বান রাখব যে, আপনাদের এই ধরনের যুদ্ধ নির্বাচনকে ব্যহত করবে, নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।”

দ্রুতই গণভোটের সিদ্ধান্ত: আসিফ নজরুল
আসিফ নজরুল বলেন, “২৭০ দিন আলাপ–আলোচনা করার পর রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখা যাচ্ছে, তা হতাশাব্যঞ্জক। এই তীব্র বিরোধের মধ্যে সমঝোতা দলিল পাশ করা সরকারের সামনে একটা চ্যালেঞ্জ এনে দিয়েছে।”

সংশোধিত আরপিও অনুমোদন: পলাতক আসামি প্রার্থী হতে পারবে না
আসিফ নজরুল বলেন, যদি নির্বাচনী জোট হয়, তাহলে জোটের অংশ হলেও দলের যে প্রতীক তা দিয়ে নির্বাচন করতে হবে।

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি: আইন উপদেষ্টা
জনপ্রশাসনের বদলি-নিয়োগ নিয়ে বিএনপির আপত্তির পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা নিজেই এখন থেকে বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা।

উপদেষ্টাদের সমালোচনা গণতান্ত্রিক উত্তরণ: আসিফ নজরুল
“সরকারের পক্ষ থেকে অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, ফেব্রুয়ারি প্রথমার্ধে আমরা জাতীয় নির্বাচন করার ব্যাপারে বদ্ধ পরিকর। এটা নিয়ে কোনোরকম দ্বিতীয় চিন্তা আমরা কথা প্রসঙ্গেও আলোচনা করি না।”

বাংলাদেশ–বাহরাইন দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারে ফলপ্রসূ আলোচনা
ড. আসিফ নজরুল তার আলোচনার শুরুতে বাহরাইন ও বাংলাদেশের মাঝে বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিক সর্ম্পকের কথা তুলে ধরেন। তিনি দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। বিশেষ করে বাহরাইনে বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘ দিন বন্ধ থাকা শ্রমবাজার ও ভিসা উন্মুক্ত করে দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-৩ গঠন করা হতে পারে: আইন উপদেষ্টা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-৩ গঠন করা হতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।



